“নীল অর্থনীতি, এনে দেবে সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয়েছে গণপ্রকৌশল ও আইডিইবির ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী।
সোমবার সকালে সদরের পৌরসভার সামনে দিবসটি উপলক্ষে র্যালীর উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র আবু তাহের। পরে বর্নাঢ্য র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানের মিলিত হয়।
আইডিইবি জেলা শাখা আয়োজিত র্যালীতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রকৌশল বোরহারন উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/অমি