প্রথমবারের মত বাইডেনের জয় স্বীকার করলেন ট্রাম্প

সদ্যসমাপ্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় স্বীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন নির্বাচনে কারচুপির মাধ্যমে জিতেছেন বলে অভিযোগ করেন ট্রাম্প।

স্থানীয় সময় রবিবার এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন।

তবে পরে আরেক টুইটেই সুর বদলান ট্রাম্প। সেই সঙ্গে পরাজয় মেনে নেবেন না বলেও জানান তিনি। ভোট গণনার সময় রিপাবলিকান নির্বাচন পর্যবেক্ষণকারীদের উপস্থিত থাকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ভোট গণনা করেছে কট্টর বামপন্থি সংস্থা ডমিনিয়ন যাদের সরঞ্জামগুলো ত্রুটিপূর্ণ ছিল।

এছাড়া, বাইডেনকে অন্যায়ভাবে জিতিয়ে দিতে ‘ফেক মিডিয়া’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর