ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানো। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। বার্সেলোনা, লিভারপুলের মত বড় বড় ক্লাবেও খেলেছেন তিনি।
মাসচেরানো বলেন, “আমি আজ থেকে পেশাদার ফুটবল থেকে অবসর নিচ্ছি।”
প্রসঙ্গত, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনার এই মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানোর।
বার্তাবাজার/কে.জে.পি