নোয়াখালীতে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেয়ে ২ বন্ধু নিহত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেয়ে দুই বন্ধু রাজু (২০) ও নাহিদ (১৭) নিহত হয়েছেন।

নিহত রাজু উপজেলার জাহাজমারা ইউনিয়নের সুখচর গ্রামের আবুল কাশেমের ছেলে ও নিহত নাহিদ একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড় পুলের মোড়ে এই দুর্ঘটণা ঘটে।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, দুই বন্ধু জাহাজমারা থেকে একটি মোটরসাইকেলে চড়ে মোক্তারিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হাড়িয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে খেজুর গাছে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়া হলে সেখানে রাজুও মারা যান।

ওসি আরও জানান, পরিবারের কাছে রাতেই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর