প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলতেই বাকশালের মাধ্যমে সব মানুষকে ঐক্যবদ্ধ করে জাতির পিতা মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চেয়েছিলেন।
রোববার রাতে মুজিব জন্মশতবার্ষিক উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সাধারণ আলোচনায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদে তাঁর (বঙ্গবন্ধু) যে ভাষণ, সে ২৫ শে জানুয়ারি ১৯৭৫ সেখানে তিনি বলেছেন, ‘আমাদের দুর্নীতি, ঘুষ, চোরাকারবারি, মুনাফাখোরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সংগ্রাম করতে হবে।
এর আগে রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রদর্শনীতে বঙ্গবন্ধু নামে একটি প্যাভিলিয়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে স্পিকারসহ সরকারের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে