কারওয়ান বাজারে প্রাইভেটকারে আগুন

রাজধানী ঢাকার মিডিয়া পাড়া কারওয়ান বাজারে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলের সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. বাবুল মিয়া জানান, কারওয়ান বাজার মোড়ে সোনারগাঁও হোটেলের সামনে একটি প্রাইভেটকারে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপন করা সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান জানান, ঢাকা মেট্রো গ-২৬৮০১৭ নম্বরের একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় জিডি করেছে গাড়ির মালিক রুমানা শারমিন।

তিনি নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। রুমানা শারমিন পুলিশকে জানিয়েছেন গাড়িটিতে আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর