ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইনকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রিয়তোষ বিশ্বাস বাবুলের শাস্তির দাবী করে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তন কমান্ডের আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং সকল মুক্তিযোদ্ধাবৃন্দ প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
আয়োজিত সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন বলেন, গত ইংরেজি ২৩/১০/২০২০ তারিখে ময়মনসিংহের জেলা আওয়ামীলীগের সভাপতির নির্দেশে সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে দলের গঠনতন্ত্র মোতাবেক আমাকে (বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাবার পর থেকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল আমার (বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন) এর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট ও মানহানীকর কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে কলঙ্কিত করার চেষ্টা চালিয়ে আসছে।
প্রিয়তোষ বিশ্বাস বাবুলের মানহানীকর বানোয়াট মিথ্যা প্রচারের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিন্নত আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার আহ্বায়ক জালাল উদ্দিন সোহাগ, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মীর ইব্রাহীম, বীরমুক্তিযোদ্ধা এস কে হোসেন, সদর ইউপি চেয়াম্যান এরশাদুল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনোয়ার হোসেন রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান রনি প্রমুখ।
এই বিষয়ে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান আমি কোন কটুক্তি করিনি এটা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এবং উদ্দেশ্য প্রনোদিত।
বার্তাবাজার/এসজে