স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা: আইইডিসিআরে পজেটিভ, পুলিশ হাসপাতালে নেগেটিভ

গতকাল করোনা পজেটিভ স্বরাষ্ট্রমন্ত্রী আজ করোনা নেগেটিভ হয়েছেন। একই ফলাফল এসেছে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনেরও।

আগের দিন তারা আইইডিসিআরে করোনা পরীক্ষা করালে সেখানে তাদের রিপোর্টে জানানো হয় তারা করোনা পজেটিভ। কিন্তু আজ (রোববার) পুলিশ হাসপাতালে আবারও পরীক্ষা করে জানা যায় তারা করোনা নেগেটিভ।

এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মন্ত্রী মহোদয় ও সচিব স্যার গতকাল (শনিবার) করোনা পরীক্ষা করতে আইইডিসিআরে (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) নমুনা দেন। পরীক্ষায় দুজনেরই ফলাফল কোভিড-১৯ পজিটিভ আসে।

অপু জানান, ‘আরও নিশ্চিত হতে আজ (রোববার) রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে দু’জনেই আবার নমুনা দেন। সন্ধ্যায় পরীক্ষার ফলাফল পাওয়া যায়, তাতে দুজনই নেগেটিভ হন। এখন তৃতীয় কোন স্থানে পরীক্ষা করা হবে কিনা সেটা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বললে জানতে পারব।’

দু’জনেই সুস্থ আছেন। শারীরিক কোন জটিলতা নেই। অতিরিক্ত সতর্কতা হিসেবে তারা বাসায় আইসোলেশনে আছেন বলে তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর