সরিষাবাড়ীতে বিএনপি-জামাতের নাশকতার বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি-জামাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে উপজেলা ছাত্রলীগ।

রবিবার সন্ধায় উপজেলা ছাত্রলীগ নেতা শরীফ আহাম্মেদ নিরবের নেতৃত্বে পৌর এলাকার বাসষ্টেন্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শিমলা বাজার প্রদক্ষিন করে এক পথ সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ঢাকা কলেজ ছাত্রলীগের বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা
আরিফুর রহমান রবিন, নাছির উদ্দিন স্বপন, নাইমুর রহমান দুর্জয়, তোরন, শ্রাবন, ফজলে রাব্বী, মিল্টন, অন্তর, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের রবিন প্রমুখ।

এসময় ছাত্রলীগ নেতারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও দেশে তৎপরতা চালাচ্ছে। তারা স্বাধীনতার পক্ষের মানুষের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। সাধারন মানুষকে হত্যার উদ্যেশে যাত্রীবাহী বাসে আগুন দিচ্ছে। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।

এজন্যে স্বাধীনতার পক্ষের শক্তিসমূহকে এক কাতারে সামিল হয়ে বিএনপি, জামাত-শিবিরকে প্রতিহত করতে হবে। বিএনপি, জামাত-শিবিরের সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসানের নেতৃত্ব সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগ প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবো।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর