ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী-মালিক সমিতির নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পশ্চিম মেড্ডা, মার্কাসপাড়া ও বিরাসার ব্যবসায়ী-মালিক সামিতির সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ নুতন কমিটি গঠন করা হয়েছে।

রবিবার বিকেলে শহরের মার্কাস পাড়া সংলগ্ন মেসার্স মা বাবার দোয়া এন্টারপ্রাইজ কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথি থেকে নব গঠিত কমিটির ঘোষনা করেন নব গঠিত কমিটির প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী তাজ মোঃ ইয়াছিন। এতে নব গঠিত কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ সোনা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এস,এম সায়েম, বিশিষ্ট ব্যবাসায়ী মোঃ দুলাল মিয়া ও মোঃ মিজানুর রহমান।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ও নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হাজী তাজ মোঃ ইয়াছিন বলেন, ব্যবসায়ীক নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে একটি কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি আশা করি এই তিন এলাকার সমন্বয়ে যে ব্যবসায়ী মালিক সমিতি গঠন করা হয়েছে সেই কমিটি ব্যবসায়ীক এবং মালিকদের জীবনমান উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করবে। পাশাপাশি তারা একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ বিনির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি নব গঠিত এই কমিটিটি তাদের গতিশীল কার্যক্রমের মাধ্যমে সততা এবং নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে একটি ঐতিহ্যবাহী সংগঠনে পরিণত হবে।

উল্লেখ্য, নবগঠিত এই কমিটিতে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী তাজ মোঃ ইয়াছিনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এতে অন্যান্য উপদেষ্টাগন হলেন, হাজী মোঃ সোনা মিয়া, এস,এম সায়েম, মোঃ দুলাল মিয়া, মোঃ মিজানুর রহমান ও মোঃ জাহের মিয়া।

নবগঠিত এই ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হলেন মোঃ সেলিম মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। সহ-সভাপতি হয়েছেন মোঃ বাহার মিয়া, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ লিল মিয়া। সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ সোহেল রানা। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মনির খাঁন, মোঃ শামছুল আলম ও মোঃ সাচ্চু মিয়া। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ সালাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ জাকির হোসেন ও জীবন মিয়া, প্রচার সম্পাদক হয়েছেন মোঃ মোর্শেদ মিয়া, সহ-প্রচার সম্পাদক হয়েছেন মোঃ নুরু মিয়া ও মোঃ কাউছার মিয়া, দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ সোহেল মিয়া-১, সহ-দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ কামাল মিয়া, অর্থ সম্পাদক হয়েছেন মোঃ নজরুল সিকদার, সহ-অর্থ সম্পাদক হয়েছেন মোঃ মোবারক মিয়া, মোঃ বাছির মিয়া ও মোঃ দানিছ মিয়া, আইন বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ হাসিবুল হাসান, সহ আইন বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ শমসের আলী। নব গঠিত সমিতির সদস্যরা হলেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নুরুল ইসলাম, মোঃ মনির মিয়া-২, মোঃ হেবজু মিয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ শামীম মিয়া, মোঃ ফয়সল মিয়া, মোঃ আনোয়ার হোসেন ২, মোঃ আবুল হোসেন, মোঃ রোমান মিয়া, মোঃ লিটন মিয়া, মোঃ আব্দুলাহ আল নোমান, মোঃ সোহেল মিয়া ও মোঃ নজরুল ইসলাম।

নবগঠিত সমিতির পক্ষ থেকে জানানো হয়, তারা সমিতির অন্তর্ভূক্ত সকলের জীবনমান উন্নয়নে পাশাপাশি সুন্দর সমাজ গঠনেও আন্তরিকতার সাথে কাজ করবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর