জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী ‘মুজিববর্ষ’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন প্রত্যক্ষ করছেন।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের প্রেসিডেন্ট বক্স থেকে এই বিশেষ অধিবেশন তিনি প্রত্যক্ষ করেন।
এর আগে ৯ নভেম্বর ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিশেষ অধিবেশনে স্মারক ভাষণ দেন রাষ্ট্রপতি। ওই দিনই জাতির পিতাকে সম্মান জানাতে ১৪৭ বিধিতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এই সাধারণ আলোচনার প্রস্তাব উত্থাপন করেন।
গত ৫ কার্যদিবস সংসদে এই প্রস্তাবের উপর সংসদ সদস্যরা ধারাবাহিকভাবে আলোচনা করছেন।
বার্তা বাজার/কে.কে