ঘাটাইলে সাবেক ভিপি রুবেলের বাড়িতে হামলা-ভাংচুর, থানায় মামলা

শনিবার (১৪ নভেম্বর) সন্ধায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জিবিজি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেলের বাড়ীতে হামলা করে ভাংচুরের ঘটনা ঘটেছে। ঐ দিন সন্ধায় হামলার ঘটনার পর নারী পুরুষ সম্মিলিত এক মিছিল ঘাটাইল থানা এলাকায় গিয়ে বিক্ষোভ করে।

পরে চারজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের বিরুদ্ধে রুবেলের স্ত্রী নুপুর ইয়াসমিন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নং- ২৪০৪(৩)১, ১৫/১১/২০২০।

মামলায় ছাত্রলীগ নেতা ঘাটাইল পৌর এলাকার কবির হোসেন জাহিদ, হায়দার তালুকদার, অপু চন্দ্র ঘোষ, আবু হানিফ সহ ১৫/২০ জনের নাম উল্লেখ সহ আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ১৫/২০ জনের একটি সঙ্গবদ্ধ দল শনিবার সন্ধায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক ভিপি আবু সাইদ রুবেলের চান্দশি এলাকার বাড়ীতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, আবু সাইদ রুবেল সে সময় বাড়ীতে উপস্থিত না থাকার সুবাদে তার স্ত্রী নুপুর ইয়াসমিনের গলায় থাকা ৭২ হাজার টাকা মূল্যমানের স্বর্ণের চেইন এবং বিছানার নিচে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা ছিনাইয়া নেয় হামলাকারীরা। পরে ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা দ্রুত বাড়ী এলাকা থেকে প্রস্থান করে।

এ বিষয়ে ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মতিউর রহমান মুঠোফোনে ‘বার্তা বাজার’কে জানান, এই ঘটনার অধিক তদন্ত চলছে। এছাড়া মামলায় উল্লেখিত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর