পলাশবাড়িতে শুভ সংঘের কমিটি গঠন

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় কালের কন্ঠ শুভ সংঘের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকালে স্থানীয় মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুভ সংঘের গাইবান্ধা জেলা কমিটির সভাপতি অধ্যাপক তৌহিদা মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো.আবু সুফিয়ান সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ি আদর্শ কলেজের শিক্ষক মো. শামসুল হক, মহিলা কলেজের অধ্যাপক অমলেশ মালাকার, অধ্যাপক তাহমিনা খাতুন, শুভ সংঘের জেলা সম্পাদক লতা সরকার, জেলা কমিটির সদস্য উম্মে কুলসুম তালুকদার তুলনা ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।

প্রধান অতিথি অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার বলেন, কালের কন্ঠ শুভ সংঘের মাধ্যমে কিশোর তরুণ ও তরুণীরা দেশপ্রেম ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে। তিনি সামপ্রতিক সময়ে মাদকের ভয়াবহ বিস্তার ও সন্ত্রাসের ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষায় শুভ সংঘের সৃজনশীল কর্মকান্ডের প্রশংসা করে বলেন, এই সংগঠনের পাশে আমরা আছি। তিনি সব শুভ কাজে শুভ সংঘের পাশে থাকার অঙ্গীকার করেন।

পরে সর্বসম্মতিক্রমে ২০২০-২১ সালের জন্য ২১ সদস্যের পলাশবাড়ি উপজেলা শাখা গঠন করা হয়। কমিটির কর্মকর্তা ও নিবাহী সদস্যরা হচ্ছেন, সভাপতি- অধ্যাপক শামসুল হক. সহ-সভাপতি- অধ্যাপক অমলেশ মালাকার, অধ্যাপক তাহমিনা খাতুন,আশরাফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক -মো.শাকিল রাহমান সাজ্জাদ, সহ সাধারণ সম্পাদক -আখতারুজ্জামান রিজন, তরিকুল রহমান কাওসার, সাংগঠনিক সম্পাদক- সানজিদা আক্তার স্বর্ণা, অর্থ বিষয়ক- মো. সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক- জান্নাতুল রাহা মণি, নারী বিষয়ক সম্পাদক – মোছা. সাদিয়া আক্তার, সহ নারী বিষয়ক সম্পাদক- মোছা. শেফাতুল জান্নাতি, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক – মোছা. ফারজানা আফরিণ, সহশিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক-তুন্না আক্তার, ক্রীড়া সম্পাদক- জাহিদ হাসান, সহক্রীড়া সম্পাদক- কাব্য সাহা, সাংস্কৃতিক সম্পাদক- মো. রিমন মিয়া, কার্য নির্বাহী সদস্য- আজমাইন ইমতিদার ইমন, লাভলু খন্দকার, আনিন সরকার, মাহবুব আলম, মো. শাহরিয়ার।

পরে কলেজের শিক্ষক ও শুভ সংঘের সদস্যরা সম্মিলিতভাবে কলেজ চত্বরে ওষধি ও ফলদ বৃক্ষ রোপন করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর