ঢাকার সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং সহ সকল ধরণের অপরাধের মূল নিশ্চিহ্ন করায় ঐক্যমত পোষণ করেছেন। রবিবার (১৫ নভেম্বর) আগামী সাভার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ২নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীগণ এই ঐক্যমত পোষণ করেন।
উল্লেখ্য, সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র এবং সাভার পৌর আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা গত ১২ নভেম্বর সাভার ও আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আসন্ন পৌর মেয়র নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করেছেন। ফলে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূণ্য হবার সম্ভাবনা দেখা দিয়েছে।
সরেজমিন ২নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা ঘুরে দেখা যায় লিফলেট এবং পোস্টারের মাধ্যমে কয়েকজন প্রার্থী এই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করতে সমর্থন ও দোয়া চেয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের দুঃসময়ে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী, পরবর্তীতে যুবলীগের রাজপথের লড়াকু সৈনিক এবং সাভার সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আওলাদ হোসেন মোল্লার সুযোগ্য সন্তান রিদওয়ান মোল্লা, মোঃ ইসমাইল হোসেন এবং কাজী মুসলিমুর রহমান (চন্দন)।
কাউন্সিলর প্রার্থী এই তিনজনই মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, কিশোর গ্যাং সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতিতে কাজ করে যাবেন। পাশাপাশি সমগ্র ২নং ওয়ার্ডে ড্রেণেজ সিস্টেমের আধুনিকায়ন, মানসম্মত রাস্তাঘাট তৈরী এবং নিজস্ব খরচে ডিজিটাল সেন্টারের মাধ্যমে এলাকাবাসীকে ঘরে বসেই ডিজিটালাইজেশন এর সকল সুবিধা পাইয়ে দিতে কাজ করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সাভার পৌরসভার ২নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস অন্য সকল ওয়ার্ডের চেয়ে অধিক। এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তারা তিনজনেই আরো অধিক গুরুত্ব দিবেন বলে জানিয়েছেন।
বার্তাবাজার/অমি