দেশে অনুমোদনহীন কোনও হাসপাতাল কাজ করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে অনুমোদনহীন কোনও হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার কাজ করতে পারবে না বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, নো মাস্ক নো সার্ভিস’ বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার।

আজ রবিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০টি ভেন্টিলেটর প্রদান করে যুক্তরাষ্ট্র। সেই অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে এরইমধ্যেই সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এক সাথে কাজ করছে।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর