নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা) পঞ্চগড়ের নেতাকর্মীরা।
রবিবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন কর্মসূচি পালন করে তারা। পঞ্চগড় জেলা জাগপার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাগপা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, জাগপা নেতা শাহরিয়ার রহমান বিপ্লব, কামাল হোসেন, আব্দুল খালেক, হাবিবুর রহমান হাবিব, পরিমল মোদক, মোবাশ্বের রাশেদিন, আনারুল ইসলাম, সেলিম হোসেন, মকসেদ আলী, বাবুল হোসেন, সুজন, আনু, কামরুজ্জামান কুয়েত, রাজু, নাজমুল, আসাদুল প্রমূখ।
এ সময় বক্তারা জানান, বিশ্বব্যাপী করোনা মাহমারীর এই দূর্যোগের মধ্যেও আমাদের দেশের কিছু মানুষের সিন্ডিকেটের দ্বারা বাজার নিয়ন্ত্রিত হচ্ছে এবং ইচ্ছেমত পণ্যের মূল্য বৃদ্ধি করে আমজনতাকে যাতাকলে পিষে মারছে। মরিচ পেঁয়াজ দিয়ে যে একটু আলু ভর্তা করে খাবেন তারও উপায় নেই।
চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ শাক সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে। এতে নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন তাদের ক্রয়সীমার বাইরে। এ সময় তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি দাবি জানান।
বার্তাবাজার/অমি