হেফাজতে ইসলামের সদ্য দায়িত্বপ্রাপ্ত আমির জুনাইদ বাবুনগরী বলেছেন, নিজে থেকে নয়; বরং সংগঠনের সিনিয়ররাই আমাকে দায়িত্ব দিয়েছেন।
আজ রবিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ১৫১ সদস্যর কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
বাবুনগরী বলেন, আমি আমির হতে চাইনি। সংগঠনে যারা সিনিয়র আছেন তারা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব অবশ্যই নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো।
বার্তাবাজার/কে.জে.পি