প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসাথে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
আজ (রোববার) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
তিনি জানান, রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সেজন্য তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দুজনেরই পজেটিভ এসেছে। তারা দুজনেই বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন।
তিনি আরও বলেন, রি-কনফার্ম হওয়ার জন্য রোববার পুলিশ হাসপাতালে দুজনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। শারীরিকভাবে দুজনের মধ্যে কোনো লক্ষণ নেই।
বার্তাবাজার/এসজে