“নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠো” এই শ্লোগানে নারী নির্যাতন প্রতিরোধে আত্মরক্ষা মূলক দুই দিনব্যাপী মার্শালার আর্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর শিশু পার্ক রোলার স্কেটিং গ্রাউন্ডে গত ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনব্যাপী এই মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন দিনাজপুরের সাংস্কৃতিক সংগঠন তা-থৈ নৃত্যাঙ্গন। রবিবার বিকালে কর্মশালাটির সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নারী নিযার্তন বিরোধী ও আত্মরক্ষামূলক এই কর্মশালাটি।
প্রশিক্ষণ কর্মশালায় শহরের বিভিন্ন সমাজসেবী, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তি, শিশু, কিশোর, ও বিভিন্ন বয়সের দুই শতাধিক কর্মজীবী নারীরা অংশগ্রহণ করেন।

মার্শালার আর্ট প্রশিক্ষণ কর্মশালাটির উদ্দেশ্য সম্পর্কে তা-থৈ নৃত্যাঙ্গন এর প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদা ইতি বলেন, ’দেশে নারীরা কেউ নিরাপদে নেই, পথে-ঘাটে আনাচে কানাচে নারীরা সর্বত্রই নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা নারী বলে কি নিরূপায় হয়েছি? আমরা আর নিরূপায় থাকতে চাই না, নিজেদের আত্মরক্ষার জন্য সবসময় নিজেকে তৈরি রাখতে হবে, নিজের সুরক্ষার জন্য নিজেকে শক্তিশালী তৈরি করার লক্ষ্যে এই মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।
তিনি আরও বলেন, এই মার্শালার আর্ট প্রশিক্ষণ কর্মশালাটি তা-থৈ নৃত্যাঙ্গন এর নিজ উদ্যোগে আয়োজন করা হয়েছে। কিন্তু প্রশিক্ষণটি সফল করার জন্য সার্বক্ষণিক বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে সহযোগিতা করেছেন তা-থৈ নৃত্যাঙ্গন এর সভাপতি ফৌজিয়া আরেফিন, উপদেষ্টা মন্ডলীর সদস্যরা, সংগঠনের কর্মী ও সদস্যবৃন্দ এবং দিনাজপুর রোলার স্কেটিং এর কর্মকর্তাবৃন্দ। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা।
দুই দিনব্যাপী নারীদের আত্মরক্ষায় মার্শালার আর্ট প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন দিনাজপুরের সুপরিচিত মার্শাল আর্ট একাডেমি তায়কোয়ানডো এর প্রতিষ্ঠাতা ৩য় ড্যান ব্লাক বেল্ট অধিকারি মো. এরশাদ আলী।
বার্তাবাজার/অমি