করোনায় আক্রান্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এবার করোনায় আক্রান্ত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ রোববার (১৫ নভেম্বর) নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তিনি করোনা পজিটিভ বলে জানান সংসদ মেডিকেল সেন্টারের চিকিৎসক।

সংসদ মেডিকেল সেন্টার থেকে জানানো হয়, গতকাল যাদের নমুনা নেয়া হয়েছে তাদের মধ্যে শুধু একজন এমপির করোনা পজিটিভ। সংসদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর