সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে ঘাড় মটকে দেবো: শিক্ষা উপমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য স্থাপনে যারা বিরোধীতা করছেন তাদের উদ্দেশ্য করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, যতটুকু বলেছেন ক্ষমা চেয়ে সাবধান হয়ে যান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে ঘাড় মটকে দেবো।

গতকাল (শনিবার) কালীপূজা উপলক্ষ্যে চটতগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন।

নওফেল বলেন, দেখলাম, একটি খুব ছোট মৌলবাদি দলের নেতা দাঁড়িয়ে মঞ্চ কাঁপাচ্ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়েও কথা বলছিলেন। মঞ্চ কাঁপিয়ে, ভয়-ডর সৃষ্টি করে বড় গলায় যারা কথা বলছেন, তাদের উদ্দেশে বলতে চাই- মঞ্চ বেশি কাঁপাবেন না। মঞ্চ বেশি কাঁপালে পায়ের নিচের মাটিও নরম হয়ে যাবে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা সাবধান হয়ে যান, বাড়াবাড়ি বেশি করে ফেলেছেন। আপনাদের বাড়াবাড়ি দেখছি আর শুনছি। সরকার এবং রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ নয়। আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্বও করতে জানে, ঘাড়ে হাত রেখে ঘাড় মটকে দিতেও জানে। সুতরাং ঘাড়ে হাত দিয়ে বন্ধুত্ব করেছি বলে, সহনশীল আচরণ দেখিয়েছি বলে, মনে করবেন না সেটা দুর্বলতা।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে ঈদ-এ মিলাদুন্নবী হবে, ঈদুল ফিতর হবে, ঈদুল আজহা হবে, শ্যামাপূজা হবে, স্বরস্বতী পূজা হবে, এই বাঙালির সব পূজাপার্বণ- ঈদ-উৎসব নির্ভয়ে নিসঙ্কোচে, শান্তিপূর্ণভাবে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীতে তৌহিদি জনতা ঐক্য পরিষদ আয়োজিত এক সমাবেশে ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজবর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধীতা করে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর