রায়পুরে স্বাস্থ্য কর্মীকে ধর্ষণ মামলায় হয়রানির অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর আব্দুল মান্নান নামের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগ এনে ভিকটিম সাহিদা বেগম রায়পুর থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

এর পরিপ্রেক্ষিতে ভিকটিমের পরীক্ষা শেষে রিপোর্ট নেগেটিভ আসে এবং ধর্ষণের ঘটনা মিথ্যা প্রমানিত হয়। এতে ক্ষুব্দ স্বাস্থ্যকর্মী আব্দুল মান্নানের সহকর্মীরা।

এর প্রতিবাদে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধ করে তারা। একই সাথে আব্দুল মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রত্যাহার এবং মিথ্যা অভিযোগকারীকে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা সিএইচপি এ্যাসোসিয়েশন সভাপতি শরীফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি এমরান হোসেন সোহাগ, সহ-সভাপতি শোয়াইব হোসেন, সাধারণ সম্পাদক মহসিন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একইসাথে দাবীর সাথে একাত্বতা পোষন করে আব্দুল মান্নানের মামলা প্রত্যাহার এবং ষড়যন্ত্রাকারীদের বিচার দাবী জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ জাকির হোসেন।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর স্থানীয় চরকাচিয়া কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এক রোগী। পরের দিন পরীক্ষা-নিরীক্ষা শেষে কোন আলামত না পেয়ে নেগেটিভ রিপোর্ট দেয় চিকিৎসক।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর