তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিথ্যা বলার ক্ষেত্রে যদি কোনো পুরস্কার থাকতো তাহলে প্রথমটি পেতেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিষ্ময় প্রকাশ করে বলেন, আমি অবাক হয়ে যাই তিনি অবলীলায় কিভাবে মিথ্যা বলে যান।
আজ (রোববার) সচিবালয়ে তথ্য অধিদফতরের সন্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। বিএনপির পক্ষ থেকে আমরা শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা দেখতে পাচ্ছি। তারা নিজেরাই বাসে আগুন দিয়ে আবার এটার জন্য নানা কর্মসূচি ঘোষণা করেছে। যা অত্যন্ত হাস্যকর।
তিনি আরও বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে ভিডিওফুটেজ দেখেই গ্রেফতার করা হয়েছে। অনেককে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। তাদের বেশির ভাগই বিএনপির সঙ্গে জড়িত।
বার্তাবাজার/এসজে