পটুয়াখালীর কলাপাড়ায় পৌর কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রবিবার সকাল ১১ টায় কলাপাড়া আওয়ামী লীগের দলীয় কার্য্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক, দিদারুল ইসলাম দোলন ঢালী’র সঞ্চালনায়, কলাপাড়া পৌর শহর কৃষক লীগের সভাপতি এস,এম মুর্তাল্লাহ সৌরভ শিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড.গাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল মোতালেব তালুকদার, সাধারণ সম্পাদক, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ, ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সহ-সভাপতি কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ, সৈয়দ নাসির উদ্দিন সহ-সভাপতি, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ, বিপুল চন্দ্র হাওলাদার, সভাপতি, কলাপাড়া পৌর শহর আওয়ামীলীগ, সৈয়দ শওকত হোসেন শানু, সহ- দপ্তর সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ, নিউ নিউ খেইন,সহ- ধর্ম সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ, এস. এম তৌহিদ রাজা জাতীয় কমিটি সদস্য, সোহরাব হোসেন যুগ্ম- সাধারণ সম্পাদক, কৃষক লীগ পটুয়াখালী জেলা।
বর্ধিত সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
বার্তাবাজার/অমি