ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী নয়: কাদের

ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সব কলহ থেকে বের হয়ে আসতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন, এরাই বিপদে পাশে থাকবে, আর সুবিধাভোগীদের হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না।

আজ রবিবার (১৫ নভেম্বর) নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথ বলেন।

কাদের বলেন, শেখ হাসিনার সরকার অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করেছে অপরাধীদের দলে কোনো ভাবেই স্থান হবে না। শেখ হাসিনা দেশে ফিরে এসে কলহ-কোন্দলে জর্জরিত আওয়ামী লীগকে এক সুতায় ঐক্যবদ্ধ করেছিলেন, তাই তো আওয়ামী লীগ আজ জনগণের সংগঠনে পরিণত হয়েছে। করোনাকালেও অর্থনৈতিক চাকা সচল রয়েছে তাঁর বিজ্ঞ নেতৃত্বে।

ঘরের কথা চায়ের দোকানে বসে একে অন্যের বিরুদ্ধে গিবত না করারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, মাগুরা- বগুড়ার নির্বাচনের কথা জনগণ এখনো ভুলে যায়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর