ময়মনসিংহ নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা মানবদেহের হাড়গোড় ও কেমিক্যাল উদ্ধার করেছে পুলিশ। এসময় বাপ্পী (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোরবার দিনগত রাত ২ টার দিকে নগরীর আর.কে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে এসব উদ্ধার ও ওই যুবককে আটক করা হয়। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব সংগ্রহ করা হয়েছে। এসব হাড়গোড় বিদেশে পাচারের উদ্দেশে সংগ্রহ করা হয়েছিলো বলে জানান ওসি।
ওসি ফিরোজ তালুকদার আরো বলেন, আটককৃত ওই ব্যক্তি এর আগেও কঙ্কাল চুরির মামলায় ছয় মাস কারাবন্দী ছিল। এ ঘটনায় অন্যান্য যারা জড়িত আছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/অমি