নতুন ১০ নৌযান যুক্ত হলো কোস্টগার্ডে

বাংলাদেশ কোস্টগার্ডে যুক্ত হয়েছে নতুন ১০টি নৌযান। এগুলোকে গণভবন থেকে কমিশন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১০ টি নৌযানের মধ্যে রয়েছে- ২টি অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি), ৫টি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি), ২টি ফাস্ট প্যাট্রোল বোট (এফপিবি) ও ১টি বিসিজি বেইজ ভোলা।

রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কমিশন ঘোষণা করেন। এ সময় নৌযানগুলোর নামফলক রিমোট কন্ট্রোল সুইচের মাধ্যমে উন্মোচন করেন তিনি।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর