করোনায় আক্রান্ত জেমি ডে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে করোনায় আক্রান্ত হয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগ।

জানা যায়, ঠাণ্ডা লেগেছিল জেমি ডের। এরপর কোভিড-১৯ পরীক্ষা করালে ফল পজিটিভ আসে।

মিডিয়া বিভাগের কার্যনির্বাহী সদস্য খালিদ মাহমুদ নওমি বলেন, ‘রুটিন ওয়ার্কে কোভিড টেস্ট করানো হয়েছিল। তাতে আমাদের হেড কোচ জেমি ডের করোনা পজিটিভ এসেছে। এমনিতে তার কোনো উপসর্গ নেই। পুরোপুরি সুস্থ আছে। খাওয়া-দাওয়া, চলাফেরা সবকিছু স্বাভাবিক রয়েছে।’

দলের সঙ্গে যোগ দিতে গত ২৯ অক্টোবর ঢাকায় পা রাখেন জেমি ডে। বাংলাদেশে এসে তিনদিনের কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর কোভিড টেস্টে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি পেয়ে ছেলেদের ট্রেনিংয়ে যোগ দেন। দ্বিতীয় ম্যাচের আগে জামালদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ নেই। তার পরিবর্তে দায়িত্ব সামলাবেন সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর