রাজধানীর বাড্ডায় ১১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

রাজধানীর মধ্য বাড্ডা থেকে মো. শাহ আলম (৩৩) নামে এক যুবককে ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) মধ্য বাড্ডা পোস্ট অফিস গলি থেকে ইয়াবাসহ ওই শাহ আলমকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোস্ট অফিস গলির প্রবেশমুখে ইউলুপের নিচ থেকে ওই শাহ আলমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে জব্দ করা হয় একটি শপিং ব্যাগ থেকে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা।

এসআই হানিফ আরও জানান, ঘটনার সময় শাহ আলমের সঙ্গে আরও দু’জন যুবক ছিল। তবে ওই দুই যুবক সুকৌশলে পালিয়ে যান। পালিয়ে যাওয়া দুই যুবককে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর