রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

রোমানিয়ায় একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো অনেকে। গতকাল শনিবার রোমানিয়ার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন।

দায়িত্বরত একজন চিকিৎসক আগুনে পোড়া রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে পিয়াত্রা নিমট আঞ্চলিক জরুরি হাসপাতালে অব্যবস্থাপনা চলছে। গত বছর বিষয়টি তদারকির জন্য সরকার কর্তৃক আটজন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়। রোগীদের যথাযথ চিকিৎসা দিতে না পারার দায়ে গত তিন সপ্তাহ আগে হাসপাতালটির পরিচালক পদত্যাগ করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর