রাজধানীতে মেয়াদ উত্তীর্ণ নিষিদ্ধ ওষুধ রাখায় ফার্মেসি সিলগালা

রাজধানীর উত্তরায় ওষুধ প্রশাসন অধিদপ্তর শনিবার অভিযান চালিয়ে ৭টি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও অনুমতিহীন (নিষিদ্ধ ঘোষিত) ওষুধ পেয়েছে। এ সময় অনুমতি না থাকায় একটি ফার্মেসিকে সিলগালা করা হয়েছে।

ওষুধ প্রসাশন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন শনিবার (১৪ নভেম্বর) রাতে সাংবাদিকদের বলেন, ‘উত্তরা ৯ নম্বর সেক্টরের বিভিন্ন ফার্মেসিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১০টি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও অনুমতিহীন ওষুধ পাওয়া গেছে। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কয়েকটি ফার্মেসিতে রেজিস্টার্ড ফার্মেসিস্ট ছাড়া ওষুধ বিক্রি করতে দেখা যায়। সেগুলোকেও সতর্ক করে নোটিশ দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘লাইসেন্স না থাকায় বাংলাদেশ সার্জিক্যাল নামে একটি ফার্মেসিকে সিলগালা করা হয়েছে। ওই সব ফার্মেসি কর্তৃপক্ষ সঠিক জবাব না দিতে পারায় তাদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর