উপজেলা-ইউপি ও পৌর নির্বাচনে ধানের শীষের প্রার্থী ঘোষণা

উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপ-নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি। শনিবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকা গণমাধ্যমে পাঠানো হয়।

আগামী ১০ ডিসেম্বর প্রথম পর্যায়ে সাতটি উপজেলা পরিষদে উপনির্বাচন, চারটি পৌরসভায় নির্বাচন, পাঁচটি ইউপিতে নির্বাচন এবং তিনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের একটি উপনির্বাচন হবে ১৩ ডিসেম্বর।

উপজেলা পরিষদ উপনির্বাচনে দলের প্রার্থীরা হলেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বগুড়ার শেরপুরে মোছা. নাসরিন আক্তার, চেয়ারম্যান পদে নওগাঁর রানীনগরে মোসারব হোসেন প্রামাণিক, পাবনার ঈশ্বরদীতে আজমল হোসেন সুজন, বেড়ায় রইজ উদ্দিন আহমেদ, যশোরের বাঘারপাড়ায় শামছুর রহমান, নোয়াখালীর বেগমগঞ্জে মঞ্জুরুল আজিম এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকার জহিরুল হক মিঠুন।

পৌরসভা নির্বাচনে প্রার্থীরা হলেন ফরিদপুর সদরে নায়াব ইউসুফ আহমেদ, মধুখালীতে শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, মাদারীপুরের রাজৈরে মোহাম্মদ জাকির হোসেন এবং গাইবান্ধার পলাশবাড়ীতে আবুল কালাম আজাদ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গায় আব্দুর রাজ্জাক, বন্দবেড়ে নুরে আলম, চর শৌলমারীতে আব্দুস সাত্তার, বরিশালের মেহেন্দীগঞ্জের উত্তর উলানিয়ায় ফয়সল চৌধুরী এবং দক্ষিণ উলানিয়ায় মোশাররফ হোসেন।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রার্থীরা হলেন- নরসিংদীর মনোহরদীর গোতাশিয়ায় নাসির উদ্দিন মোল্লা, মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে আব্দুল মোক্তাদির মোক্তার এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলাদলিতে মো. আলাউদ্দিন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর