পাবনার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে রেজাউল হক বাবু দলীয় ভাবে মনোনয়ন পাওয়ায় আওয়ামীলীগ দুপক্ষের সংঘর্ষে ১৫ জন গুরুত্বর আহত গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।
আজ (শনিবার) রাত ৭ টার দিকে রেজাউল হক বাবু বেড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন পেয়ে মনোনয়ন জমা দিতে গেলে বেড়া উপজেলা পরিষদের সামনে দুপক্ষের মধ্যে এক সংঘর্ষ বেধে যায়। এতে ঘটনাস্থলে প্রায় ১৫-২০ জন নেতাকর্মী গুরুত্বর আহত এবং বহরের সকল গাড়ীগুলো ভাঙ্চুর হয়।
ঘটনাটি নিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র সমোলচনার ঝড় বইছে। এ সময় কাশিনাথপুর-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর ফুল বাগান মোড়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে মোমবাতী জালিয়ে তীব্র প্রতিবাদ ও আন্দোলন করেন বাবু সমর্থকেরা।
আন্দোলনে রেজাউল হক বাবু চেয়ারম্যান সমর্থকরা শ্লোগান দিয়ে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। এ ঘটনাকে কেন্দ্র করে কাশিনাথপুর সাধারন মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা জানায়, আজকের এ ঘটনায় বাবু চেয়ারম্যানের মতো একজন যোগ্য প্রার্থীর সাথে তারা যে ঘটনাটি ঘটিয়েছে আমরা এটা আশা করি না। আমার এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। দলীয় কোন্দলের জের ধরেই এ ঘটানটি ঘটানো হয়েছে বলে সাধারন মানুষ অভিযোগ করেন।
বার্তাবাজার/এসজে