নবীনগরে বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘরে দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রসারের পাশাপাশি মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও কলেজটির শিক্ষা বিস্তারে এলাকাবাসীর একাগ্রতা ও শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি

কলেজের প্রতিষ্ঠাতা মো. মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে ও মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন নসু,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,আ’লীগ নেতা অ্যাডভোকেট সুজিত কুমার দেব, আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুর রহমান সোহেল জহির উদ্দিন চৌধুরী শাহান,মো. জসিম উদ্দিন,চেয়ারম্যান আবুল হোসেন,সাবেক চেয়ারম্যান মো.আবদুল কাইয়ুম। প্রমুখ।

উল্লেখ্য বিটঘর গ্রামের ঐতিহাসিক দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্যের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছেন ওই গ্রামেরই সন্তান মো. মুন্তাসির মহিউদ্দিন অপু। প্রয়াণের ছয় যুগ পর কীর্তিমান এ মনীষীর জন্মভূমিতে তারই নামে বিদ্যাপীঠ কলেজটি তৈরি করেছেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর