আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
২০১৬ সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন মারা যাওয়ার পর উপ-নির্বাচনে প্রমোদ মানকিনের পুত্র মিঃ জুয়েল আরেং ধোবাউড়া-হালুয়াঘাট আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন মিঃ জুয়েল আরেং।
সাংসদ জুয়েল আরেং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত অভিনন্দন জানিয়েছেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন।
এই ঘোষণার পর পর ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় নেতা কর্মী ও ভক্ত সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।
বার্তাবাজার/এসজে