১৫’শ যাত্রী নিয়ে ঢাকাগামী ৩ লঞ্চ ডুবোচরে আটকা

নাব্যতা সংকটের কারণে ১৫’শ যাত্রী নিয়ে ঢাকাগামী ৩টি ডাবল ডেকার লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে পটুয়াখালীর কারখানা ও কবাই নদীতে এ ঘটনা ঘটে। ডুবোচরে আটকা পড়া লঞ্চ গুলো হলো, এম ভি সুন্দরবন ১৪, রয়েলক্রুস ও জামাল পাঁচ।

সুন্দরবন ১৪ লঞ্চের যাত্রী ও সাংবাদিক এনামুল রহমান বলেন, সন্ধ্যা সোয়া ৬ টায় পটুয়াখালী টার্মিনাল থেকে যাত্রী নিয়ে লঞ্চটি ঘাট ত্যাগ করে। রাত ৭ টা ৩৫ মিনিটে বগার ঘাট ত্যাগ করে চরগৌরব্দী লঞ্চঘাট পৌছায়। চরগৌরব্দি ঘাট ত্যাগ করে ঘোরার সময় ৭ টা ৪৫ মিনিটে নদীতে পানি কম থাকায় কারখানা নদীর ডুবচরে আটকা পড়ে। পড়ে জোয়ার হলে লঞ্চ আবারও চালু হয় কিন্তু কিছু পথ অতিক্রম করার পর আবারও কভাই নামক স্থানে আটকা পড়ে। এখানে পটুয়াখালী থেকে ছেড়ে আসা রয়েলক্রুস ও জামাল পাঁচ আটকা পড়ছে।

লঞ্চের কতৃপক্ষ বলেছেন, নদীতে পানি কম থাকায় ডুবচরে আটকা পড়েছি। বর্তমান লঞ্চ চালু রয়েছে। জোয়ার আসামাত্র লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর