আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আজ (শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তারা এই দাবি জানান।
পরিবারের সদস্যদের দাবি, তার মৃত্যুর ঘটনা উদ্ঘাটনে যেন বিচার বিভাগীয় তদন্ত হয়।
এছাড়া ১৫ নভেম্বর হেফাজতের কাউন্সিল বন্ধের আহ্বান জানিয়েছে আল্লামা আহমাদ শফির পরিবারের সদস্যরা।
সূত্র-বাংলাদেশ প্রতিদিন।
বার্তাবাজার/এসজে