কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে শ্যামা পুজো

সনাতন সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা। নানা আয়োজনের মধ্য দিয়তসকুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হচ্ছে এই উৎসব।

শ্যামা পূজা উপলক্ষে শনিবার সন্ধ্যা থে‌কে ‌ভোর রাত পর্যন্ত কুড়িগ্রাম শহরের শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির, কেন্দ্রীয় রাধা-গোবিন্দ মন্দির, দক্ষিন পাড়া মন্দির ও হরিসভা মন্দির,বৈশ্যপাড়া মন্দির ও কুড়িগ্রাম শশ্মান মন্দিরসহ বিভিন্ন ম‌ন্দিরে মন্দি‌রে চলছে নানা ধর্মীয় আয়োজন।

সন্ধ্যা নামার পর থে‌কে প্রতিটি সনাতন ধর্মালম্বী ভক্তরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নিচ্ছেন পুজোতে। পুজো উপলক্ষ্যে মন্দিরগুলো বিভিন্ন আলোকসজ্জা ,মোমবাতি ও প্রদিপে জ্বলে ওঠে। পুজা মণ্ডপে মণ্ডপে জড়ো হয় শত শত ভক্ত প্রদীপ জ্বালিয়ে ও ধুপধুনা দিয়ে কালি মায়ের কাছে প্রার্থনা করে।

শনিবার দুপুর ২টা ১০ মিনিট থে‌কে অমাবস্যা শুরুর পর মধ্যরাত পযর্ন্ত চলবে এই পুজা। শ্যামা পূজা উপলক্ষে রাতব্যাপী বিভিন্ন মন্ডপে চলবে পুজো।

হিন্দু পূরাণ মতে, মা কালী দূর্গাদেবীর একটি শক্তি। সংস্কৃত ভাষার কাল শব্দ থে‌কে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের জন্য সনাতনী সম্প্রদায়ের ভক্তরা কালীপূজা পালন করে। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা,আদ্যমা, তারামা, চামুন্ডি, ভদ্রকালী,দেবী মহামায়াসহ নানা নামে পরিচিত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর