আ’লীগ প্রেসিডিয়ামের ছেলে হলেন যুবলীগের প্রেসিডিয়াম

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন শেখ ফজলে ফাহিম। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। পাশাপাশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি তিনি।

আজ শনিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এর প্রায় এক বছর আগে বেশ জমকালো ভাবে অনুষ্ঠিত হয় সংগঠনটির জাতীয় কংগ্রেস।

২০১ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রেসিডিয়াম সদস্যের পদ ২৭টি। এরমধ্যে খালি রয়েছে দুটি। এছাড়া সংগঠনটির সভাপতি তার পদাধিকার বলে এই পর্ষদের সদস্য।

এর আগে ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর