সিলেটে এক গাভীর তিন বাছুর প্রসব

সিলেটের বিশ্বনাথে এক গাভী একসাথে তিনটি বাছুর প্রসব করেছে। ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দেশি প্রজাতির এই গাভীটিকে এক নজর দেখতে ভিড় জমিয়েছে মানুষজন।

গাভীটির মালিক সালেহ আহমদের চাচাতো ভাই সুজন মিয়া জানান, ‘প্রায় তিনমাস পূর্বে গাভীটি ক্রয় করে আনা হয়। একজন বেতনভুক্ত লোক এটি লালন-পালন করছেন। গাভীটি এক সঙ্গে তিনটি বাছুর প্রসব করায় সকলেই খুশি। তবে, প্রসবের কয়েক ঘণ্টা পর একটি বাছুরকে গাভী পা দিয়ে চাপ দেয়ায় সেটি মারা যায়।’

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুশ শহীদ হোসেন, আমিও জানতাম না। আজ (শনিবার) সকালে ঘটনাটি ফেসবুকে দেখেছি। ঘটনাটি সচক্ষে দেখতে এখন যাচ্ছি সেখানে। ওই গাভীর তিনটি ডিম্বাণু হওয়ায় তিনটি বাছুর প্রসব করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর