মসজিদ নিয়ে দু-গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৮

বগুড়ার সারিয়াকান্দিতে মসজিদ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৮ জন। শনিবার সকালে উপজেলার কামালপুর ইউনিয়নের কাঁশাহার জামে মসজিদ প্রাঙ্গণে এ সংঘর্ষ হয় ।

সংঘর্ষে আহতদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার মসজিদে ফজরের নামাজ শেষ হতেই একটি গ্রুপ মুয়াজ্জিন মেহেদী হাসানের কাছ থেকে মসজিদের চাবি চায়। এতে মেহেদী হাসান চাবি দিতে অস্বীকৃতি জানালে বিভক্ত দুই গ্রুপ মুসল্লিদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্য প্রথমে হাতাহাতি পরে লাঠিশোটা নিয়ে এলোপাথারী মারপিট শুরু হয়। এতে আঞ্জুয়ারা(২৬), তবিবর রহমান (৫০), আবু বক্কর(৭০), আরিফ (৪৫), সুবেল (৩৫), শাহ আলম (৫৫) নান্নু (৩০) ও সোলেমান (৫০) নামের ৮ জন আহত হয়েছেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, আমি মসজিদ কমিটির পদ থেকে এরই মধ্যে ইস্তফা দিয়েছি। তবে যতদূর শুনেছি আরিফ ফোরের লোকেরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে। মসজিদের আশপাশে তাদের বাড়ি ঘর হওয়ায় তারা সহজেই লাঠিশোটার জোগাড় করে নিরীহ মুসল্লিদের পিটিয়েছেন। আমি মনে করি নাবুঝে তারা এ কাজটি করেছেন।

অন্য গ্রুপের নেতৃত্বে থাকা আরিফ বলেন, তারা যেহেতু আলাদা ভাবে কুরবানির গোশত ভাগ বাটোয়ারা করেছেন, আলাদা ভাবে আরেকটি মসজিদ ঘর নিমার্ণ কাজ শুরু করেছেন। তাহলে আমাদের কাছে চাবি দিতে অসুবিধা কোথায়?

ওসি মিজানুর রহমান বলেন, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রে এসআইকে ঘটনাটি দেখার জন্য বলা হয়েছে।

বার্তাবাজার/পিকেটি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর