যুবলীগের গুরুত্বপূর্ণ পদে নিক্সন, ভাঙ্গা ও সালথায় আনন্দ মিছিল

ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিুবর রহমান চৌধুরী নিক্সন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় ফরিদপুর জেলার ভাঙ্গা ও সালথা উপজেলায় আনন্দ মিছিল হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকাল হতেই ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে হাজার হাজার নেতা-কর্মী জড়ো হতে থাকে। কেন্দ্রিয়ভাবে যুবলীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা দেওয়ার সাথে সাথে হাজার হাজার নেতা-কর্মী পার্টি স্প্রেসহ রং ছিটিয়ে আনন্দে মেতে ওঠে।

এমপি নিক্সন চৌধুরী এসময় মুঠো ফোনে বলেন, বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নিবার্চিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ফরিদপুর-৪ আসনের জনগণের পক্ষ হতে অভিনন্দন প্রকাশ করেন। তিনি বলেন, আমার রাজনীতি জনগণের জন্য, জনগণের ভালো মন্দে আমি সব সময় তাদের পাশে থেকেছি। আজ আমাকে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার করা হয়েছে। আমি আমার নেতা-কর্মী সহ সকলকে বলব আসুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে একত্রে কাজ করি।

ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের উপস্থিতিতে আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, পৌর কাউন্সিলরগণ, শিক্ষক, হাজারো নেতা-কর্মীরা আনন্দ মিছিল করতে করতে শহর প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে বিভিন্ন স্লোগানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যুবলীগের সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অপরদিকে ফরিদপুরের সদরপুর উপজেলায় খন্ড খন্ড আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর, সদরপুর হাসপাতাল মোড় থেকে যুবলীগের সভাপতি ও সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল ও চন্দ্রপাড়া মোড় থেকে সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাফরের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।

হাজার হাজার নিক্সন সমর্থনকারীর অংশগ্রহণে মিছিলগুলো উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলার বিভিন্ন সড়ক। এছাড়াও মিছিলে অংশ নেয় উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর