আলোচিত ছাত্রলীগ নেতা সোহাগও যুবলীগের ভাল পদে

ঘোষণা করা হয়েছে আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। এবারের কমিটি সংগঠনের জাতীয় কংগ্রেসের প্রায় ১ বছর পরে ঘোষণা করা হয়েছে।

সেখানে অনেক আলোচিত তরুণ নেতার পাশাপাশি জায়গা করে নিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনে সোহাগ পেয়েছেন সাংগঠনিক সম্পাদক পদ।

আজ (শনিবার) বিকালে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে মোট ৯ জনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে।

উলেখ্য, ২০১৫ সালে ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সাইফুর রহমান সোহাগ সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর