ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে সিফাত নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ই নভেম্বর) বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সেন্দা-শিলাউর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি ওই এলাকার মাছ ব্যবসায়ী কবির মিয়ার একমাত্র ছেলে।

শিশুটির পরিবার ও হাসপাতাল জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল সিফাত। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির করে পরে পুকুর থেকে উদ্ধার করা হয়।

পরে সিফাতকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারনে সাফোকেশন হয়ে শিশুটি মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর