নিজ বাড়িতে বোমা মেরে এলাকায় আতঙ্ক সৃষ্টি

যশোরের বেনাপোল কলেজপাড়া গ্রামে নিজের বাড়িতে নিজেই বোমা বিস্ফোরণ ঘটানোর ঘটনা ঘটেছে। তবে এ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে অন্যের ঘাড়ে দোষ চাপানোর জন্য করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০ টার দিকে ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনায় ঐ এলাকার স্থানীয়রা মান্নান(২০) নামের এক যুবক কে ধরে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। মান্নান ঐ গ্রামের বাসিন্দা,তার পিতার নাম ধনু মিয়া।

এদিকে,থানা পুলিশ সূত্রে জানা গেছে, বোমা বিষ্ফোরণটি ঘটিয়েছে ঐ বসতবাড়ীর ছেলে ইকবাল হোসেন(২২) নিজে। এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে ইকবালের বন্ধু আটক আব্দুল মান্নান। সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও তার স্বীকারোক্তি আপলোড করে। ইকবাল ঐ গ্রামের মৃত মনা মিয়ার ছেলে।

এলাকার মানুষ বলছে,রাজনৈতিক প্রতিহিংসায় প্রতিপক্ষের উপর দোষ চাপানোর উদ্দেশ্যেই বিষ্ফোরনটি ইকবাল ঘটিয়েছে বলে তারা জানান।

বেনাপোল পোর্ট থানার কর্তব্যরত ডিউটি অফিসার মুরাদ বার্তা বাজার কে বলেন,বোমা হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে৷ তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর