যশোরের শার্শা উপজেলার বারপোতায় ‘আলোকিত বারপোতা’ একটি স্বেচ্ছা প্রণোদিত সেবা সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বারপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হয়ে এ ক্যাম্প চলে বিকাল ৫টা পর্যন্ত।
এ ফ্রি মেডিকেল ও রক্ত নির্ণয় ক্যাম্পে বিশেষজ্ঞ ৮ জন চিকিৎসকের মাধ্যমে এলাকার প্রায় আট শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান সহ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
‘আলোকিত বারপোতা’ সংগঠনটির মোঃ আসানুর রহমান বার্তা বাজার কে জানান, ‘এই করোনাকালীন মহাদুর্যোগের সময় গ্রামের মানুষ বিশেষ করে যারা অসহায় ও দুঃস্থ তারা মারাত্মকভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই লক্ষ্যে ‘আলোকিত বারপোতা’ একটি স্বেচ্ছা প্রণোদিত সেবা সংঘ’র আয়োজনে তাদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এসজে