বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুবলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে জায়গা করে নিয়েছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
তিনি সংগঠনটির আইন বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর আজ (শনিবার) বিকালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তবে এখনও কিছু পদ শূন্য রাখা হয়েছে।
আজ বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।
এর আগে গত বছরের ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল
বার্তাবাজার/এসজে