বিশ্বকাপে এক ইনিংসে ৫০০ রান করবে ওয়েস্ট ইন্ডিজ!

গতকাল বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ হয়েছে। আয়োজনও সারা। এখন মাঠে নামার পালা।অপেক্ষা করুণ। আর মাত্র কয়েক ঘন্টা পর মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের মেগা আসর।তার আগে বড়সড় হুমকি দিয়ে রাখলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটসম্যান শেই হোপ।

ইংল্যান্ড বিশ্বকাপে দল হিসেবে স্কোরবোর্ডে ৫০০ রান যোগ করে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য স্থির করেছে ক্যারিবীয়নরা।এমনটাই বলেছেন, শেই হোপ।

কিউইদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পুরো ৫০ ওভার খেলতে পারেনি উইন্ডিজ। ৪৯.২ ওভারে শেষ ক্যারিবীয়ানদের সবকটি উইকেট। এতেই ৪২১ রান তুলে ফেলে হোল্ডার বাহিনী। অনবদ্য সেঞ্চুরি (১০১) হাঁকিয়ে দলকে বড় স্কোর গড়তে সাহায্য করেন হোপ। গেইল ৩৬, লুইস ৫০, হোল্ডার ৪৭, রাসেল করেন ৫৪ রান। এ ছাড়া দলের সবাই রান পেয়েছেন।

আন্তর্জাতিক ওয়ানডেতে এর আগে কখনই কোনো দল ৫০০ রানের ঘরে পা দিতে পারেনি। কাছাকাছি গিয়ে ফিরতে হয়েছে ইংল্যান্ডকে (৪৮২)।বেশ কয়েকবার ৪০০’র পুঁজি পেয়েছে ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মত দলগুলো। তাই এবার ৫০০’তে চোখ উইন্ডিজদের।

ক্যারিবীয়ান এই ব্যাটিং দানব বলেন, ‘অবশ্যই লক্ষ্যটা আমাদের মাথায় আছে আর যেকোন এক পর্যায়ে এসে আমরা এই লক্ষ্য পূরণ করার চেষ্টা করব।’

এমনটা করে রেকর্ডবুকে নিজেদের নামটা প্রথমে লিখাতে মরিয়া হোপ। তার ভাষায়, ‘বিষয়টা সত্যি অসাধারণ হবে যদি প্রথম দল হিসেবে ওয়ানডেতে আমরা ৫০০ রান স্কোরবোর্ডে তুলেছি। আমার বিশ্বাস দলের ব্যাটিং ইউনিটের মধ্যে সেই ক্ষমতা আছে।’

প্রস্তুতি ম্যাচে উইন্ডিজ যে, শক্তিমত্তার পরিচয় দিয়েছে তাতে অনেকটা সম্ভব বলেই মনে হচ্ছে।কারণ যে দলে আছে গেইল, লুইস, রাসেল এবং হোপদের মতো হার্ড হিটার।এখন শুধু অপেক্ষার পালা।রেকর্ড গড়তে পারেন কি না রাসেলরা, না ইংল্যান্ডেরটাই থাকে সবার সেরা?

শুক্রবার (৩১ মে) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে উইন্ডিজ। টেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর