পুত্র সন্তান বংশের প্রদীপ জ্বালিয়ে রাখবে। সেই আশায় এক তান্ত্রিকের পরামর্শে নিজের ৬ বছর বয়সী মেয়েকে বলি দিয়েছেন এক পাষণ্ড বাবা। গতকাল (শুক্রবার) ভারতের ঝাড়খন্ডের রাজধানী রাঁচিতে এই ঘটনাটি ঘটিয়েছে সুমন নেগাসিয়া নামের এক ব্যক্তি।
জানা যায়, পেশায় দিনমজুর সুমন নেগাসিয়া পুত্র সন্তানের জন্য পাগল প্রায় হয়ে উঠেছিলেন। এক তান্ত্রিকের সাথে দেখা হলে তাকে জানায় তার আকাঙ্খার কথা।
তান্ত্রিক সুমনকে পরামর্শ দেন, পুত্রসন্তান পেতে হলে নিজের মেয়েকে বলি দিতে হবে। পুত্রসন্তানের জন্য মরিয়া সুমন পরামর্শ পালন করার সুযোগ খুঁজছিলেন। পেয়েও গেলেন। শুক্রবার সুমনের স্ত্রী বাবার বাড়ি চলে গেল। তখন তিনি মেয়েকে নিয়ে হাজির হন তান্ত্রিকের কাছে। তারপর তারই নির্দেশ মতো মেয়ের গলার নলি কেটে খুন করেন।
এরপর ঘটনা জানাজানি হলে পালিয়ে যায় ওই তান্ত্রিক। তবে স্থানীয় পুলিশ আটক করেছে সুমনকে। পাশাপাশি মেয়েটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ বলছে, তান্ত্রিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে মেয়েটিকে খুন করা হলো তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র : আনন্দবাজার।
বার্তাবাজার/এসজে