প্রায় এক বছর আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া সপ্তম জাতীয় কংগ্রেসের পর আজ (শনিবার) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের ২০১ সদস্য’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
২০১৯ সালের ২৩ নভেম্বর দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হয় যুবলীগের সপ্তম কংগ্রেস। এর মধ্য দিয়ে যুবলীগের নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল।
বার্তাবাজার/এসজে